Header Ads

Header ADS

ই-কমার্স কি? What is E-Commerce?

ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স (Electronic Commerce):

ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স একটি আধুনিক ব্যবসা পদ্ধতি। আধুনিক ভেটা বসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা মার্কেটিং, বিক্রয়, ডেলিভারী, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি করাই হচ্ছে ই-কমার্স।

ই-কমার্সের প্রকারভেন পণ্য লেনদেনের প্রকৃতি ও ধরন অনুসারে ই-কমার্সকে সাধারণত চারটি ভাগে ভাগ করা যায়। 

  • ১. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer B2C)
  • ২. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business B2B)
  • ৩. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer - C2C)
  • 8. ভোক্তা থাকে ব্যবসা (Consumer to Business -C2B)

This Section For [MAK Free BD] User

ই-কমার্স এবং ই-বিজনেসের মধ্যে পার্থক্য 

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিক লেনদেন করাকে ই-কমার্স বলা হয়। ডিজিটাল প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক লেনদেন বলতে কোন প্রতিষ্ঠান ও অন্য প্রতিষ্ঠানের মধ্যে, কোন প্রতিষ্ঠান ও কোন বাক্তির মধ্যে, কিংবা কোন ব্যক্তি ও অন্য ব্যক্তির মধ্যে ডিজিটাল টেকনোলজির মধ্যস্থতায় পণ্য ও সেবার বিপরীতে অর্থ লেনদেন করাকে বুঝায়। ই-বিজনেস বলতে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ন্ত্রণাধীন আধুনিক ইনফরমেশন সিস্টেমসহ ডিজিটাল প্রযুক্তি নির্ভর অভ্যন্তরীণ সকল প্রকার লেনদেন এবং প্রসেসকে বুঝায়। ই-বিজনেস প্রতিষ্ঠানের সীমানার বাহিরে কোন প্রকার বাণিজ্যিক লেনদেন বা অর্থ বিনিময়ের সাথে সংশ্লিষ্ট নয়। ই-কমার্স ইন্টারনেট ভিত্তিক সকল প্রকার বাণিজ্যিক লেনদেনের সাথে জড়িত এবং ই-বিজনেস প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন সকল প্রকার ডিজিটাল প্রযুক্তি নির্ভর লেনদেনের সাথে জড়িত।

এম কমার্স (M-Commerce : Mobile Commerce) :

মোবাইল ফোন বা সেলফোনের মাধ্যমে ওয়্যারলেস নেটওয়ার্কে (ইন্টারনেটে) প্রবেশ করে ই-বিজনেস। করাকে মোবাইল কমার্স বা এম কমার্স বলা হয়।



Source:

Easy কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

লেখক: ডা. মোঃ শানেওয়াজ হোসেন জর্জ [এমবিবিএস ( ঢামেক); বিসিএস (২৫ তম)]

No comments

Powered by Blogger.