এম্বেডেড কম্পিউটার কি?- What is Embedded computer?
এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম - যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয়। এটি কোনো প্রচলিত কম্পিউটার নয়। এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং সুনির্দিষ্ট কাজের জন্য প্রেগ্রামিং সম্বলিত একটি রম থাকে। আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার পরিলক্ষিত হয়। এম্বেডেড কম্পিউটারের উৎপাদন খরচ অনেক কম এবং এটি আকারে মাইক্রোকম্পিউটারের চেয়ে অনেক ছোট। এম্বেডেড সিস্টেমে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয়। যেমন; একটি এয়ার কন্ডিশনারে ঘরের একটি নির্দিষ্ট তাপমাত্রা নির্দেশ করে কমান্ড দেয়া হলো। ঘরের তাপমাত্রা ঐ নির্দিষ্ট মাত্রায় পৌঁছামার স্বয়ংক্রিয়ভাবে এয়ার কন্ডিশনার বন্ধ হয়ে যাবে। আর এয়ার কন্ডিশনার এই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার কাজটি করবে যন্ত্রটির ভিতর বিদ্যমান এম্বেডেড কম্পিউটার। সুনির্দিষ্ট এই বিশেষ কাজটি করার জন্য কোনো আলাদা মাইক্রোকম্পিউটার ব্যবহারের প্রয়োজন নেই। ডিজিটাল ইন্টারফেস সম্বলিত ইলেকট্রনিক যন্ত্রাংশ (যেমন-ঘড়ি, মাইক্রোওয়েভ, ভিসিআর, কার প্রভৃতি) তে এম্বেডেড সিস্টেম ব্যবহৃত হয়। সেল ফোন, এয়ার কন্ডিশনার (AC), প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেম, ব্যাংকিং কার্যক্রমে ব্যবহৃত ATM প্রভৃতিতে এম্বেডেড সিস্টেমের ব্যাপক ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে।
Automated Teller Machine (ATM)
এটি একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র। এর মাধ্যমে দিনের যেকোন সময় অর্থ জমা, উত্তোলন ও স্থানান্তর করা যায়। ব্যাংক তার গ্রাহককে একটি করে প্লাস্টিক কার্ড সরবরাহ করে। কার্ডের মাধ্যমে গোপন নম্বর ব্যবহার করে যেকোন দিন যেকোন সময় ব্যাংক হতে টাকা উত্তোলন, জমা বা স্থানান্তর করা যায়। তবে বাংলাদেশে সকল ATM বুথে টাকা উত্তোলনের সুবিধা থাকলেও শুধুমাত্র কতিপয় বুথে টাকা জমা দেওয়ার সুবিধা আছে।
This Section For [MAK Free BD] User
প্লাস্টিক মানি (Plastic money):
ক্রেডিট, ডেবিট এবং প্রি-পেইড এই কার্ডগুলোর পেছনে ম্যাগনেটিক স্টাইল দেয়া এবং এগুলো মূলত প্লাস্টিক দিয়ে তৈরী। এ কারণে এদের Plastic money ও বলা হয়।
ডেবিট কার্ড (Debit Card) :
ডেবিট কার্ড এমন এক ধরনের কার্ড যার দ্বারা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক তার ব্যাংকে সঞ্চিত আমানতের অর্থ যেকোন সময় ATM বুদ হতে উঠাতে পারেন। যেমন- বাংলাদেশের প্রচলিত ATM কার্ডগুলো মূলত ডেবিট কার্ড।
ক্রেডিট কার্ড (Credit Card):
ক্রেডিট কার্ড এমন এক ধরনের কার্ড যার দ্বারা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে ধারে পণ্য কেনাবেচা থেকে শুরু করে যেকোন ধরনের লেনদেন সম্পন্ন করা যায়। সাধারণত ঋণ গ্রহণের মাধ্যমে ব্যাংক গ্রাহককে এ ধরনের কার্ড সরবরাহ করে। এই ঋণ গ্রহণের জন্য ব্যাংককে বাৎসরিক একটি নির্দিষ্ট হারে চার্জ প্রদান করতে হয়। বিশ্বে বর্তমানে VISA, Card, American Express প্রভৃতি ক্রেডিট কার্ড প্রচলিত আছে।

No comments